ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে শেকলে বেঁধে তরুণীকে ধর্ষণ, ৪ আসামি কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শেকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চার আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।রবিবার (৭ এপ্রিল) আদালতে মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, গত শনিবার দ্বিতীয় দফার দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজিরে করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। 


অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী।


মামলায় অভিযোগ করেন, রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসায় শেকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ওই তরুণীকে। তরুণীর চিৎকার শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোনকল করলে পুলিশ ওই তরুণীকে শেকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে। 


আটকে রেখে ধর্ষণসহ ভিডিও ধারণেরও অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। শেকলে বেঁধে রাখার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেও দেখা যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑